০৪:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি’র হস্তক্ষেপে দ্রুত ক্ষতিগ্রস্থ সেতু মেরামত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বন্যার পানির তোড়ে ভেঙ্গে পড়া সেতুটি অবশেষে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর হস্তক্ষেপে দ্রুত মেরামত করা হয়েছে। 

উপজেলার সলিমাবাদ-ধুবড়িয়ার সড়কের ঘুণিপাড়া কালী মন্দির সংলগ্ন বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ার ৪ দিনের মধ্যে দ্রুত মেরামত করে জনসাধারনের চলাচলের উপযোগী করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জানা যায়, নাগরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সলিমাবাদ-ধুবড়িয়া সড়কের বেইলী ব্রিজ সাম্প্রতিক বন্যায় ভেঙ্গে পড়ে। দূর্ভোগে পড়ে জনসাধারন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হলে নজরে আসে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর। 

অবশেষে সড়ক ও জনপথ (স ও জ) কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ সেতুটি ৪ দিনের মধ্যেই মেরামত করে গত শুক্রবার চলাচলের উপযোগী করে জনসাধারনের জন্য খুলে দেয়। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে বি খান বলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মানুষ ও আমাদের সলিমাবাদ, গয়হাটা, বেকড়া ইউনিয়ন বাসীর ঢাকার সাথে সহজে যোগাযোগের একমাত্র সড়কের বেইলী ব্রিজটি বন্যার পানিতে ভেসে গেলে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। বিষয়টি এলাকাবাসী সামাজিক যোগাযোগের মাধমে ও সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে এমপি সাহেবের নজরে আনলে তিনি সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দিয়ে খুব দ্রুত সময়ে ব্রিজটি মেরামত করে দেওয়ার ব্যবস্থা করেন। এজন্য 

আমরা সলিমাবাদ ইউনিয়নবাসী সাংসদ আহসানুল ইসলাম টিটুকে আন্তরিক ধন্যবাদ জানাই।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি