১২:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী নার্সিং কলেজে শিরাবরণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজে শিরাবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১০ জন উত্তম সেবিকাকে নির্মলা এ্যাওয়াড প্রদান করা হয়। 

শুক্রবার এ উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্্েরর আনন্দ নিকেতন হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যাডভান্স নার্সিং এডুকেশন রিচার্স এর পরিচালক হামিমা উম্মে মোরশেদা। 

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস প্রমুখ। এর আগে নার্সদের শপথ বাক্য পাঠ করান কলেজের ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার। 

কুমুদিনী নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারি, বিএসসি নার্সিং ও জুনিয়র মিডওয়াইফারি বিভাগের ১শ ৪৮ জন নার্সকে শিরাবরণ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাপ পরিয়ে দেন প্রধান অতিথি হামিমা উম্মে মোরশেদা।

এছাড়া অনুষ্ঠানে কুমুদিনী হাসপাতালে কর্মরত ১০ জন কৃতি নার্সকে সিস্টার নির্মলা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়াড প্রাপ্তরা হলেন রেহানা আক্তার, প্রলি মালমা, খোকন চন্দ্র দাস, নমিতা এককা, শিখা সরকার, কনক বণিক, লিন্ডা লিনা তালুকদার, হাসনা হেনা আরফিন মিতু, তন্দ্রা সরকার ও স্বপ্না দত্ত। পরে কলেজের নার্সদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি