০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক রেল লাইনে, স্লীপার ক্ষ‌তিগ্রস্থ, ট্রেন চলাচল বি‌ঘ্নিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় মালবাহী ট্রাক (ঢাকা মে‌ট্রো - উ ১৪-৩২০২) নিয়ন্ত্রন হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল। প‌রে ট্রাক‌টি সরা‌নোর পর বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা রেললাই‌নে ট্রেন চলাচল শুরু হয়। 

বৃস্প‌তিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ‌তে রেল লাই‌নের স্লীপার ক্ষ‌তিগ্রস্থ হ‌ওয়ায় ঘন্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তি‌তে ট্রেন চলাচল কর‌ছে। 

বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, ট্রাক‌টি রেললাই‌নের ওপর উ‌ঠে পড়ায় ২০ফুট অং‌শে স্লীপার ক্ষ‌তিগ্রস্থ  হয়। এ‌তে দুই স্থা‌নের স্লীপার স‌রে গি‌য়ে‌ছিল। প‌রে রেকার দি‌য়ে প্রাথ‌মিকভা‌বে স্লীপার মেরামত করা হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এ‌তে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিনঘন্টা বন্ধ থা‌কে। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। প‌রে ট্রাক‌টি উদ্ধার কাজ শে‌ষে সকাল সা‌ড়ে নয়টার দি‌কে ওই রেললাইন দি‌য়ে ট্রেন চলাচল শুরু হয়। এ‌তে রেললাইন দি‌য়ে ঘন্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তি‌তে ট্রেন চলাচল কর‌ছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি