১১:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ | | ৮৭০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হাত দা দিয়ে কুপিয়ে স্বামী আত্মহত্যা করেছে।

বুধবার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের জানমাহমুদাবাদ গ্রামে ঘটেছে এ ঘটনা।

ফাজিলহাটি ইউপি চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন জানান, জানমাহমুদাবাদ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বিল্লাল হোসেন (৩৫) পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে তার স্ত্রী রিনা বেগমকে হাত দা দিয়ে কুপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বুধবার বিকালে বাড়ির পাশের জঙ্গলে একটি সজিনা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বিল্লাল মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশ ফাজিলহাটি ইউনিয়নের জানমাহমুদাবাদ গ্রাম থেকে গাছে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি