০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সাংবাদিক এম রাজ্জাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ আগস্ট ২০১৭ | | ৪৫৯৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় সাংবাদিক এম এ রাজ্জাক শ্রেষ্ঠ হয়েছেন।

রোববার টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এম রাজ্জাক বেসরকারি চ্যানেল একাত্ত¡র টিভি ও বিডিনিউজ২৪.কম এর টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি কালিহাতী উপজেলার বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন জানান, টাঙ্গাইল জেলায় প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৬ আগষ্ট বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই বাছাই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের ৮টি ক্যাটাগরিতে জেলার ১২টি উপজেলা থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা অংশ গ্রহন করে।

প্রতিযোগিতায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে প্রতিযোগিদের অর্জনগুলো দেখেন ও শুনেন।

প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার একজন শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিদ্যালয়, শিক্ষক, শিক্ষিকা, ঝরে পড়া কমাতে সক্ষম, বিদ্যোৎসাহী সমাজকর্মী, কাপ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি