১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাদেরিয়া তৈয়্যবিয়া

তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঘিল সাপুয়া গ্রামে নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও আটিয়া মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল হাই। কমিটির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন কুমুদিনী সরকারি মহিলা কলেজের প্রভাষক সোহেল রানা, বাঘিল কে.কে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি দানেজ মিঞ্জু। 

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় অভিভাবক ও মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম এ সময় ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি