০৩:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অস্বাভা‌বিক হা‌রে বৃ‌দ্ধি পা‌চ্ছে যমুনার পা‌নি

হুমকির মুখে ভূঞাপুর-তারাকান্দি সড়ক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনার নদীর পানি অস্বাভা‌বিক হা‌রে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১ সেন্টি‌মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পা‌নি বে‌ড়ে যাওয়ায় জেলার ১১১টি গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ‌তে তলিয়ে গেছে ফসলি জমি। বন্যাকব‌লিত মানুষজন গবাদিপশু চরম দু‌র্ভোগ পোহা‌চ্ছেন।বৃহস্প‌তিবার (১৮ জুলাই) টাঙ্গাই‌লে যমুনা নদীর পা‌নি বৃ‌দ্ধির রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ‌তে যমুনা নদীর পা‌নি বিপদসীমার ৯১ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

অন্য‌দি‌কে বুধবার রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার তাড়াই এলাকার বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র স্রো‌তে নদীর পা‌নি প্র‌বেশ করায় ভে‌ঙে গেছে বেশ কয়েকটি ঘর বা‌ড়ি। এছাড়া ভূঞাপুর-তারাকান্দি সড়কের বেশ কয়েকটি স্থান দিয়ে পানি লিকেজ হওয়ায় হুমকির পড়েছে সড়কটি।স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোন উদ্যেগ না নেওয়ায় গ্রামবাসী চেষ্টা করেও বাঁধটি রক্ষা করতে পারেনি। 

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ২০০ মেট্রিক টন চাল বিতরণের কথা জানালেও অধিকাংশ বানভাসি মানুষ ত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি