১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক তরুণীর (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। 

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ার ধলেশ্বরী নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি আলম চাঁদ।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন নৌকায় নদীতে মাছ ধরতে গেলে অজ্ঞাত তরুণীর লাশ নদীতে বাশেঁর সাথে আটকা থাকা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, আগদিঘুলিয়ার ঠাকুর দাস মন্ডলের বাড়ির পশ্চিম পাশে ধলেশ্বরী নদীতে অজ্ঞাত মহিলার লাশটি ভাসছিল। তার দেহ পচাঁ, ফোলা ও দূর্গন্ধযুক্ত, চামড়া নেই, মাথার চুল উঠে খুলি বেড়িয়ে গেছে, নিচের পাটির দাঁত নেই। নিহতের পরনে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও গোলগলা হাফহাতা গেঞ্জি।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি অন্য এলাকা থেকে নদীতে ভেসে এসেছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি