১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত বৃহস্পতিবার (০৪ জুলাই) রথযাত্রা উৎসব শুরু হয়।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের শ্রী শ্রী কালীবাড়ী রোডের মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শ্রী শ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে শেষ হয়।

গত বৃহস্পতিবার (০৪ জুলাই) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এ উৎসব শেষ হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

বৃহস্পতিবার সকালে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মথ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তিও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি