০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হাত-মুখ বাধা বিদ্যালয় দপ্তরীর মরদেহ উদ্ধার

| টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত শফিকুল আসলাম (৪০) দেলদুয়ার উপজেলার সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। সে একই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।
 
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এস আই মানিক চন্দ্র দে জানান, সকালে জানতে পারি সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে একটি মরদেহ পরে আছে। খবর পেয়ে আমরা এসে দেখি লাশটি সুবর্ণতলীর পাশে হলেও দেলদুয়ার উপজেলার ব্রাক্ষনখোলা মৌজায় পড়েছে। তাই আমরা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া। 
তবে কি কারনে এই ঘটনাটি ঘটেছে তিনি প্রাথমিক ভাবে কিছু বলতে পারেন নি । মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি