০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে কলেজ ছাত্রীকে দলবেধে রাতভর ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে জোর করে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে দলবেধে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২০অক্টোবর) দুপুরে ওই ছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিরত কলেজ ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

ওই ছাত্রী জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুরচর এলাকার একটি ব্রীজের কাছে পৌঁছালে পার্শ্ববতী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে। পরে তার মুখ চেপে ধরে পাশে থাকা একটি নৌকায় জোরপূর্বক তুলে নিয়ে একটি চরের ভিতরে থাকা একটি পরিত্যাক্ত বাড়িতে যায়। পরে তাকে ধর্ষকরা রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ওই কলেজ ছাত্রী।
 
সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। 

এ প্রসঙ্গে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, দলবেধে ধর্ষণের একটি ঘটনার কথা জেনেছি। তবে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। এরপরও আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি