১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে প্রেমিকার অবস্থান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতীর এলেঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে আফরোজা মনি নামের এক কলেজ ছাত্রী। সে গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের  ইসমাইল মন্ডল ছেলে জাহিদ হাসান বাবুর বাড়িতে স্বামীর  মর্যাদার দাবিতে এ অবস্থান নেয়।

শনিবার বিকালে  তাকে সেখান থেকে উদ্ধার করে বাবুর চাচার বাড়ীতে নিয়ে রাখা হয়েছে স্থানীয় মাতব্বররা।

ওই কলেজছাত্রী বাবুর বাড়িতে অবস্থান নিলে পিটিয়ে জখম করে বাবুর আত্মীয়-স্বজনরা বলে জানিয়েছেন ওই কলেজছাত্রী। কলেজ ছাত্রীর অভিযোগ, বাবু ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আদালতের মাধ্যমে কোট মেরেজ করে ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে তাকে নিয়ে অন্যত্র জায়গায় প্রায় দেড়-দুই মাস স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। পরে কলেজ ছাত্রীকে রেখে স্বামী বাবু কৌশল অবলম্বন করে পালিয়ে যায়।

উপায়ন্ত না দেখে সে গত শুক্রবার দুপুরে এলেঙ্গা মসিন্দা বাবুর বাড়িতে অবস্থান নেয়। তার অবস্থানে ক্ষুব্ধ হয়ে বাবুর পরিবারের লোকজন কলেজ ছাত্রীকে পিটিয়ে জখম করে বলে ওই নির্যাতিত ছাত্রী জানিয়েছেন। বর্তমানে স্বামী বাবু পলাতক রয়েছে। আগামী সোমবার গ্রাম্য মাতবররা সালিস এর আয়োজন করেছে বলে বাবুর পিতা ইসমাইল হোসেন মন্ডল জানিয়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি