১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজ অ্যাডভোকেট হাসান আলী রেজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাংগাইলের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজা নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টা থেকে আজ মঙ্গলবার সর্বশেষ দুপুর পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজা নিখোঁজ হওয়া প্রসঙ্গে মোঃ হাসান আলী রেজার ছোট ছেলে লিটু হাসান জানান, সোমবার সন্ধ্যার পর বাবা চা খাওয়ার জন্যে নিজ বাসা থেকে বের হন। সময়মতো বাসায় ফিরে না আসায় আমরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয় স্বজনের বাসা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি।

তিনি জানান, মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজা টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার রোড নং- ৬, ব্লক- সি, বাড়ী নং- ৬৫ বাসায় বসবাস করেন। এ বিষয়ে টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জি ডি নং ৪৫৮। নিখোঁজের বিষয়টি র‌্যাবকেও অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজাকে উদ্ধারে সাদা ও পোশাকধারী পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছেন বলে জানান তিনি। এ সময় নিখোঁজ হওয়ার ঘটনায় কোন হুমকি অথবা চাঁদাদাবী করা হয়নি বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে।

কেউ তাহার সন্ধান পেলে ০১৭১২ ৬৯৬০৯৭ নম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজার পরিবার এর সদস্যরা।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি