০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬ | | ৩২৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাসের অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মৃধা।

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ঢাকাগামী বিজয় পরিবহনের সুপারভাইজার তোফাজ্জল হোসেন ও হাইচয়েজ কাউন্টার মাস্টার মুক্তিযোদ্ধা আব্দুস ছালামকে ১০ হাজার টাকা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। আর এ খবর বাস শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।

এসময় বিক্ষোভ মিছিল-সমাবেশ করে বাস শ্রমিক ও মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আওয়ালের বিচার ও বদলি দাবি করে বাস শ্রমিকরা।এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তীর শিকার হচ্ছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।
 
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নিয়মিত অভিযোগ আসছিলো। এ প্রেক্ষিতে আজ সন্ধ্যায় ভূঞাপুরে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে শ্রমিকরা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর করে। তারা যদি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ভূঞাপুর থেকে ঢাকাগামী যানচলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা।এ অবস্থা নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রশাসন ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি