০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ও কালিহাতীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামের বাসিন্দা। 
 
আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন মৃত ব্যাক্তি ১০-১২ দিন আগে তাবলিক জামাত থেকে বাড়িতে ফিরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছি। তার নমুনাটি ঢাকায় প্রেরণ করবেন। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম  মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িসহ ৩ টি লকডাউন করা হয়েছে।

এদিকে কালিহাতী উপজেলার বাঁশি গ্রামের ইসমাইল হোসেন (৫৫) এক দিনমজুর মঙ্গলবার দুপুরে মারা গেছেন। প্রতিবেশীরা জানান কয়েকদিন যাবত তিনি জ্বর, ঠান্ডা এবং পাতলা পায়খানায় ভুগছিলেন। তার পিতার নাম মোহাম্মদ আলী। 

এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন আমাদের মেডিকেল টীম গিয়ে নিশ্চিত হয়েছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি