০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনে’র দাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ঈদুল আজহার পূর্বে সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায়, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে শিক্ষক-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেন। বুধবার সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের সভাপতি শামীম আল মামুন জুয়েলের সভাপতিতে ঘন্টাব্যাপী এ অনশন কর্মসূচী পালন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতি’র সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী,কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মোঃ আশরাফ হোসেন, বৈদেশিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ ১২টি উপজেলার  শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি