১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল ৮ আসনের এমপি ভিপি জোয়াহের ডেঙ্গুতে আক্রান্ত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

জোয়াহেরুল ইসলামের পারিবারিক সূত্র জানা যায়, গত ২৩ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য শেষে বাসায় ফেরার পরেই প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। পরদিন ২৪জুন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে নিশ্চিত হন তার পরিবার। পরবর্তীতে তার ফুসফুস ও কিডনিতে জটিলতা দেখা দেয়ায় অবস্থার অবনতি হয়। 
এর ফলে গত শনিবার থেকে তিনি স্কয়ার হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন তিনি। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)কে দেখতে যান। 

এছাড়াও টাঙ্গাইল এবং তার নির্বাচনী এলাকা বাসাইল ও সখীপুর উপজেলার শতশত নেতাকর্মী ও জনপ্রতিনিধি তার খোঁজখবর নেয়ার জন্য হাসপাতালে ভীড় করছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার চিকিৎসার সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন বলে পারিবারিক সূত্র  নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান এমপি (জোয়াহের) রোগমুক্তির জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি