০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গেল ৩২ ঘন্টায় এপার-ওপার মিলিয়ে প্রায় ৪২ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০টাকা।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১০টার দিকে সেতু কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, রবিবার (৭ এপ্রিল) রাত ১২ হতে পরেরদিন সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে সকল ধরনের পরিবহন মিলিয়ে ৪১ হাজার ৮০৪টি পারাপার হয়েছে। এতে রবিবার রাত ১২ হতে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘন্টায় সেতু দিয়ে বাস পাড় হয়েছে ৭ হাজার ৫০৯টি, ট্রাক ৯ হাজার ১৪৩ এবং ছোট ছোট পরিবহন ১০ হাজার ৪১০টি এবং মোটরসাইকেল ২ হাজার ৭১৮টি। এছাড়া রাত ১২ টা হতে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল, বাস, ট্রাক অন্যান্য পরিবহন মিলিয়ে ১২ হাজার ২৪টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে ৩২ ঘন্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

শনিবার (৬ এপ্রিল) গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহন পারাপার হয়েছিল। এরমধ্যে বাসের সংখ্যা ৬ হাজার ৬৭টি, ট্রাক ৮ হাজার ৫৮১, ছোট বড় মিলিয়ে ৮ হাজার ৪২২টি এবং মোটরসাইকেল ২ হাজার ১৪টি। পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গতকাল পরিবহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায় বেড়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত সেতুতে টোল আদায় বাড়বে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি