০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পত্রিকা হকারের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | | ৫৯৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পত্রিকা হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আশেকপুর বাইপাস এলাকার একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ছানোয়ার হোসেন (৪২)। সে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, সকালে খবর পেয়ে মহাসড়কের পাশের একটি ক্ষেত থেকে ছানোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে বমি করার চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা করার জন্য বমির আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক গ্রহণের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।

এদিকে নিহতের বড় ভাই শুকুর মাহমুদ জানান, আমার ভাই কোন নেশার সাথে জড়িত না। সে বুধবার সন্ধ্যায় হকার্স সমিতির সভার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর সে রাতে বাড়ী ফিরেনি। পরে সকালে তার মৃত্যুর খবর পাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি