১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১০ ডিসেম্বর "জাতীয় মানবাধিকার দিবস" উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।  এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এবারের প্রতিপাদ্য ছিল “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা”। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান।  অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান।  

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরীন জাহান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি অনিক রহমান, ব্লাস্টের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন'সহ অন্যান্য মানবাধিকার কর্মীগন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি