১২:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষন

গ্রেফতার ২ ধর্ষকের ৩দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মাদরাসা ছাত্রী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই ধর্ষককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল কোর্ট পরিদর্শক তানবীর আহম্মেদ বলেন, অভিযুক্ত দুইজনকে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম ৩ দিন করে রিমা- আদেশ মঞ্জুর করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নারায়ণ চন্দ্র সাহা বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পুলিশের মাধ্যমে আদালতে পৌঁছে যাবে।

উল্লেখ্য, উপজেলার দশআনী বকশিয়া গ্রামের মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণীতে পড়ে। গত শুক্রবার ওই ছাত্রী বাড়ি থেকে তার বন্ধুর সাথে দেখা করতে বের হয়। এসময় আলমগীর ও হামিদ তাকে বন্ধুর সাথে দেখা করার জন্য সহযোগিতা করবে বলে জানায়। পরে ওই ছাত্রীকে কৌশলে নিয়ে গিয়ে দুইজন মিলে গণধর্ষণ করে রা¯ত্মায় ফেলে চলে যায়। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তার মা বাদী হয়ে সোমবার সকালে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি