০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে লাশ ৩ জন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় হাফিজুর রহমান (৩৭) নামের এক জুয়াড়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলার বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফিজুর গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকায় জুয়ার বোর্ডে হামলা চালায় ডাকাত দল। এ ঘটনায় ও আত্মরক্ষার্থে তিন জুয়াড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে হাফিজুর রহমান (৩৭), ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজল মন্ডল (৩৩) ও সরিষাবাড়ি উপজেলার পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০)। এদের মধ্যে হাফিজুরের মরদেহ যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, উপজেলার বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে হাফিজুর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিখোঁজ অপর দুজনের মরদেহ পিংনার বাশুরিয়া যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি