০৩:৪৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। 

রোববার (২৩ জুন) সকাল ১১ টায় পৌরসভা প্রাঙ্গনে ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় টাঙ্গাইল বিভাগ ও কালিহাতী পৌরসভার বাস্তবায়নে ৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইবনে মায়াজ প্রামাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ নজরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ গাজিউর রহমান সহ শিক্ষক-সাংবাদিক, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি