১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবরাজ তারেকের অপকর্মেই বিএনপির আজ করুন দশা-ড. আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতার বিরোধী শক্তি। ক্ষমতায় থেকে তিলে তিলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস্ব করেছে। জিয়া ও খালেদার ছেলে তারেক জিয়ার দুর্নীতি, সন্ত্রাস ছিল চরম পর্যায়ে। তারা এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছে। অত্যাচার নির্যাতনের কারনেই মানুষ বিএনপির থেকে মুখ ফিড়িয়ে নিয়েছে। যুবরাজ তারেকের অপকর্মের কারনেই বিএনপির আজ করুন দশা। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরো বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ হবে। এ নির্বাচনেও ঢাকার মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে রায় দিবেন। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে আইনজীবীসহ সকলেরই ভুমিকা রাখতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাতে কোন অপরাজনীতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। 

জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (সকপিুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-২  গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনিরসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের ২য় পর্বে সভাপতি পদে নুরুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে বদিউজ্জামান ফারুকের নাম ঘোষনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি