১১:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম বিকাশ পাল (১৭)। সে বাসাইল  উপজেলার কাশিল গ্রামের ধিরেন পালের ছেলে। 
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই (সহকারি পরিদর্শক) এমদাদুল হক বলেন, বিকাশ পাল জয়দেবপুরে শীততাপনিয়ন্ত্রিত(এসি) মেরামত কারখানায় কাজ করত। গত ৯ জুন সে কালিয়াকৈরের চন্দ্রামোড় থেকে নিখোঁজ হন। তাকে বিভিন্নস্থানে খোজাঁখুজি করে না পেয়ে তার বড় ভাই মেঘলাল পাল কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ বুধবার সকাল ১০টার দিকে রসুলপুর রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর  পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলস্টেশনে নিয়ে আসে। লাশ উদ্ধারের খবর পেয়ে বিকাশ পালের স্বজনরা টাঙ্গাইল রেলস্টেশনে এসে বিকাশের লাশ শনাক্ত করেন। লাশের শরীরের বিভিন্নস্থানে জখম ও  মাথার অর্ধেক বিচ্ছিন্ন ছিল। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তে বিষয়টি পরিস্কার হবে বলে জানা তিনি। 
এছাড়াও রেলওয়ের পক্ষ থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি