১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

কালিহাতীতে ট্রেন ও ট্রাকের সংঘষে নিহত ২

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ মে ২০১৬ | | ৯৪
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতুমহাসড়কের কালিহাতীতে ট্রেন ও ট্রাকের সংঘেের্ষ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১জন।

বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনির হাটগামী লালমনি এক্সপ্রেসের সাথে ট্রাকের এ সংর্ঘষের ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছাবুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে কালিহাতীর জোকার চর রেললাইন পাড় হওয়ার সময় ট্রাকটির সাথে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, অবৈধভাবে রেললাইনের উপর দিয়ে রাস্তা বানিয়ে ট্রাকযোগে বালুপরিবহন করায় এ ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাষ্টার (বুকিং) ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক রেজাঊল করিম জানান, দূর্ঘটনার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ যায়। দূর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ৬ঘন্টা পর ভোর ৫টার দিকে রেল যোগাযোগ শুরু হয়। এসময় ধুমকেতু এক্সপ্রেস, সুন্দর এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস স্টেশনে দাড়িয়ে থাকে। পরে ক্ষতিগ্রস্থ ট্রেনটি সরানোর পর পুনরায় ট্রেন যোগাযোগ শুরু হয়।

তিনি আরো জানান, যেখানে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা রেলওয়ের কোন লেভেল ক্রসিং ছিল না। অবৈধভাবে বালুব্যবসায়ীরা রেললাইনের উপর দিয়ে নিজেরাই রাস্তা বানিয়ে ট্রাকযোগে বালুপরিবহন করায় এ দূর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি