০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইসক্রীম ফ্যাক্টরীর মালিককে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের ছয়আনী বাজার এলাকায় আইসক্রীমের লেভেল বিক্রি, অপরিছন্ন পরিবেশে অনুমোদন ছাড়া বিভিন্ন ব্যান্ডের আইসক্রীম তৈরি করার জন্য পিপাসা ও বেবী আইসক্রীম ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
    
সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ও মো. রোকনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানায়, আমাদের কাছে অভিযোগ ছিলো টাঙ্গাইলের ছয়আনী বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের আইসক্রীমের লেভেল বিক্রি করে আসছে। সেই সাথে টাঙ্গাইলে বেশ কয়েকটি আইসক্রীম ফ্যাক্টরী রয়েছে যারা নোংরা পরিবেশে কোন প্রকার অনুমোদন ছাড়াই বানাচ্ছে বিভিন্ন ব্যান্ডের আইসক্রীম। এগুলো খেয়ে অনেকেই অসুস্থসহ বিভিন্ন রোগ জীবানুতে আক্রান্ত হচ্ছে। 

অভিযোগের প্রেক্ষিতে দুটি আইসক্রীম ফ্যাক্টরী ও একটি আইসক্রীমের লেভেল বিক্রয়কারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোকানদার কবিরকে ১৫ হাজার টাকা, পিপাসা আইসক্রীম ফ্যাক্টরীকে ১৫ হাজার টাকা এবং বেবী আইসক্রীমকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, তাৎক্ষনিক তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি