১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় এসআইসহ ৬ পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে জুয়া খেলার সময় পুলিশি অভিযানে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ‌গোপালপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) আবু তাহের ও এএসআই আশরাফুল আলমসহ চার পু‌লিশ সদস্য‌কে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দি‌কে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থলে পৌছে পু‌লিশ সদস্য‌দের প্রত্যাহার করার ঘোষণা দিলে বিক্ষোভকারিরা অব‌রোধ তু‌লে নেয়।

এর আ‌গে বিকা‌লে পুলিশ ওই আড্ডাস্থল থেকে চারজনকে আটক করে। এসময় পু‌লি‌শের নির্যাত‌নে এক ব্যবসায়ী মারা যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী রাতে বিক্ষোভ মিছিল ও থানার সামনে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে থান অবরোধ করে রাখে। পরে রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইালের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থলে পৌছে এস আই আবু তাহের ও এএসআই আশরাফুল আলম এবং চার কন্সটেবলকে প্রত্যাহার করার ঘোষনা দিলে বিক্ষোভকারিরা শান্ত হন।

মৃত্যুবরণকারি ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫০)। তিনি ঝাওয়াইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং পেশায় মাংস ব্যবসায়ী।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, এলাকাবাসী হাকিমের মৃত্যুর জন্য পুলিশদের দায়ী করেন এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। পরে পুলিশ সুপার এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল এবং চার পুলিশ কনস্টেবলকে গোপালপুর থানা থেকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি