০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে পুষ্টিবিদ ফাউন্ডেশনের শ্রমজীবী ও এতিমদের মাঝে ইফতার বিতরন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ফাউন্ডেশন এর উদ্যোগে রমজানুল কারিম উপলক্ষে শ্রমজীবী মানুষ ও এতিমদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। 

বুধবার বিকাল ৫ টায় বিশ^বিদ্যালয়ের পার্শ্বস্ত সন্তোষ বাজারে শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার এবং শাহ নাসিরুদ্দিন বোগদাদী এতিমখানায় এতিমদের মাঝে ইফতার ও রাতের খাবার দেয়া হয়।

এসময় মাভাবিপ্রবি পুষ্টিবিদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাজমুল হুদা নাসিম, সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ রেজা, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল জাবির, যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়া রোকনসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিষয়ক বিভাগের শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের নিয়ে গঠিত হয়েছে ‘পুষ্টিবিদ ফাউন্ডেশন’। ৭ এপ্রিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিদ ফাউন্ডেশন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সংগঠনটি জনসাধারনের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। মাহে রমজানজুড়ে ১৪ টি বিশ্ববিদ্যালয় শাখা দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমজীবি,  দিনমজুর, এতিম ও বিভিন্ন শ্রেণির পিছিয়ে পড়া মানুষদের মাঝে পুষ্টিকর ইফতার ও রাতের খাবার বিতরন করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি