১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসপি সঞ্জিত কুমার রায়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।

বুধবার দুপুরে ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ এসপি ঘোষণা করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের (বিপিএম, পিপিএম) সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় এসপি সঞ্জিত কুমার রায় বিপিএম কে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে মনোনীত করা হয়।

পরে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বিপিএম, পিপিএম) আনুষ্ঠানিকভাবে সঞ্জিত কুমার রায়ের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

উক্ত অপরাধ সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা, রেঞ্জাধীন ১৩টি জেলার এসপি উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি