১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘মমতার দাওয়াই’ ফিরে এল নিজ ঘরেই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে কারও করোনা সংক্রমণ শনাক্ত হলেই তাঁর মনে সাহস জোগাতে তাঁর বাড়িতে ছুটে যেতেন তিনি। সঙ্গে নিয়ে যেতেন এক ঝুড়ি মৌসুমি ফল। ‘মমতার দাওয়াই’ লেখা সংবলিত ফলের ঝুড়ি পেয়ে করোনা শনাক্ত রোগী যেন অর্ধেক ভালো হয়ে যেতেন। এই কাজটি শুরু থেকেই করে আসছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।

এবার ঘটেছে এর উল্টোটা। গত বৃহস্পতিবার সকালে ইউএনওর স্বামীর দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এদিন বিকেলে সেই মমতার দাওয়াই নিয়ে ইউএনও বাসায় হাজির হন। তাঁরা পরিবারটির সবাইকে সাহস জুগিয়ে আসেন। প্রতিক্রিয়ায় ইউএনও বললেন, ‘অবশেষে সেই মমতার দাওয়াই আমার ঘরেই ফিরে এল।’

গত ২১ এপ্রিল সখীপুরে প্রথম ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী রিপন মিয়ার হাত ধরে একই পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত হয়। সে সময় পরিবারটির প্রতি অসহিষ্ণু হয়ে ওঠেন এলাকার অনেকে। কেউ কেউ ইউএনওকে ফোন দিয়ে পরিবারটিকে শায়েস্তা করারও কথা বলেন। ইউএনও বাড়িটিতে যান ঠিকই, কিন্তু পরিবারটির জন্য মমতার দাওয়াই নিয়ে এবং অসহিষ্ণু লোকজনের মানসিকতা পরিবর্তনের বার্তা নিয়ে। সঙ্গে নিয়ে যান এক ঝুড়ি ফল ও পাঁচ সদস্যের পরিবারের জন্য দুই সপ্তাহের খাদ্যসহায়তা। এলাকাবাসীর মানসিকতার পরিবর্তন ও রোগীদের প্রতি মমত্ববোধ বাড়াতে বাড়ির সামনে একটি ব্যানার টাঙিয়ে দেন। তাতে লেখা ছিল ‘করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে রোগ, কিন্তু মরণব্যাধি নয়। সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষা করে রিপন মিয়ার পরিবারকে সুস্থ হতে সহায়তা করুন। রিপন মিয়া কোনো অপরাধী নন, তিনি বৈশ্বিক মহামারির শিকার। আপনারা রোগীর প্রতি মানবিক আচরণ করুন।’এ ছাড়া ইউএনও বাড়ির আক্রান্ত ব্যক্তিদের জন্য নেওয়া ফলের ঝুড়িতে একটি চিরকুট রেখে আসেন। তার শিরোনাম ছিল ‘মমতার দাওয়াই’। তাতে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা ছিল ‘মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনার পাশে আছেন।’

করোনা শনাক্ত রোগীর প্রতি ভালোবাসা ও মানবিক আচরণের চিত্র ফুটে ওঠে। দেশব্যাপী প্রশাসনের কর্তারা এটাকে ফলো করেন। এরপর থেকে উপজেলায় কেউ করোনা শনাক্ত হলেই ইউএনও তাঁর বাড়িতে একইভাবে হাজির হচ্ছেন এবং মমতার দাওয়াই লেখা ফলমূলের প্যাকেট উপহার দিচ্ছেন। শুধু উপহার দিয়েই শেষ নয়, মাঝে মধ্যে রোগীকে ফোন করে সাহস জুগিয়েছেন। খোঁজ নিয়েছেন তাঁরা কেমন আছেন, কী খাচ্ছেন।

ইউএনও আসমাউল হুসনা গত রোববার তৃতীয়বারের মতো নমুনা দেন। মঙ্গলবার ফলাফল নেগেটিভ আসে। বুধবার তাঁর স্বামীও নমুনা দেন। বৃহস্পতিবার সকালে তাঁর স্বামীর ফলাফল পজিটিভ আসে। এবার ইউএনও নিজেই বিপদে। তাঁকে মমতার দাওয়াই কে দেবেন। কে দেবেন সাহস। হঠাৎ সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম ও সখীপুর থানার ওসি আমির হোসেন এক ঝুড়ি ফলমূল নিয়ে হাজির ইউএনওর বাসায়।

এ নিয়ে ইউএনও আসমাউল হুসনা বৃহস্পতিবার রাতে তাঁর ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন। তিনি লেখেন ‘একটা বিষয় কখনো ভাবিনি যে ‘মমতার দাওয়াই’ আমার ঘরেই ফিরে আসবে!” তাঁর স্বামীর মনে সাহস জোগাতে মমতার দাওয়াই পৌঁছানোর জন্য তিনি উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড, ওসি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওসি আমির হোসেন বলেন, উপজেলায় কেউ করোনা শনাক্ত হলেই তাঁর বাড়িতে ছুটে যেতেন তিনি। রোগীকে সাহস দিতে তিনি মমতার দাওয়াই নামে একটি প্যাকেট উপহার দিয়ে আসতেন। আজ তাঁর বাড়িতেই তাঁর স্বামীর করোনা শনাক্ত হয়েছে। তিনি এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হতে পারছেন না। তাই দায়িত্ববোধ থেকেই তাঁকে সাহস দিতে তিনি ইউএনওর বাসায় গিয়েছেন তাঁর সেই মমতার দাওয়াই নিয়েই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি