১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৪, আহত ২০

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | | ৬৭৩
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে বাস ও ভটভটির সংঘর্ষের ঘটনায় বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ বাসযাত্রী।

শুক্রবার ভোরে উপজেলার পৌলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৪ বাসযাত্রীর মৃত্যু হয়।

এ সময় আহত হয়েছে অনন্ত ২০ বাসযাত্রী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় নিহতরা হলেন- লালমনির হাট জেলার হাতিবান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১০), ফিলু মোস্তাফিজ এর স্ত্রী আসমা বেগম (৪০), পাট গ্রামের মমিনুর রহমান (৩৫), রিপন (৩০)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি