০৩:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেয়ের লাশের ছবি দেখে সনাক্ত করলেন মা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বনের ভেতর গলায় ওড়না পেচানো অবস্থায় পাওয়া সেই অজ্ঞাত লাশের ছবি দেখে আটদিনপর সনাক্ত করলেন মা বাছিরণ নেছা। 

বৃহস্পতিবার সখীপুর থানায় থাকা লাশের কাপড়-চোপড়, জুতা, গয়না ও ছবি দেখে ওই লাশটি তার মেয়ে রিনা বেগম (৩৫) এর বলে দাবি করেন তিনি। নিহত রিনা বেগম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার খরুল্লা গ্রামের মৃত আবদুস সাত্তারের মেয়ে।

মা বাছিরণ নেছা জানান- প্রায় ১৮ বছর আগে তার মেয়ে রিনা আক্তারকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আঠারদানা গ্রামের শাহ্আলমের কাছে বিয়ে দেন। তাদের সংসারে ১৬ বছর বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখের ছিলোনা। বছর চারেক আগে স্বামী শাহ্আলম একমাত্র সন্তানকে রেখে রিনাকে তালাক দেয়। এরপর থেকেই রিনা মানসিকভাবে ভেঙে পড়েন। গত ১৫ দিন ধরে তার মেয়ে রিনা নিখোঁজ ছিল। বিভিন্ন পত্র পত্রিকা ও ফেসবুকে তার মেয়ে রিনা বেগমের লাশের ছবি দেখে তিনি সখীপুর থানায় যোগাযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আইয়ুব খান বলেন- অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হতে তার মা দাবিকারী বাছিরণ নেছাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাদের বাড়ি ও শ্বশুড়বাড়ির লোকজনের কাছে যোগাযোগ করা হবে। এছাড়াও লাশের ময়না তদন্তের সময় ওই লাশের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। প্রয়োজনে স্বজনদের সঙ্গে ডিএনএ মিলে গেলেই পরিচয় নিশ্চত হওয়া যাবে।

উল্লেখ্য, গত  ৯ মে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আরামবাগ এলাকায় বনের ভেতর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় এক অজ্ঞাত লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। লাশের ময়না তদন্ত শেষে পরিচয় না পাওয়ায় রাতেই টাঙ্গাইল কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়। পুলিশের ধারনা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ বনের ভেতর ফেলে রাখে দূর্বৃত্তরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি