১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের একটি বিল থেকে কঙ্গাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে এই কঙ্গাল উদ্ধার করা হয়। 

গত আট মাস আগে টাকিয়া কদমা গ্রামের স্বপ্না বেগম নামে এক নারী নিখোঁজ হয়। এই কঙ্গাল ওই নারীর বলে ধারনা করা হচ্ছে। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পাশ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। গত আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডাইরী করা হয়। কিন্ত তার কোন খোঁজ মিলেনি।

এদিকে রবিবার বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ির সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্গাল দেখতে পায় এলাকাবাসী। হত্যাকারীরা তাকে হত্যার পর ওই বিলের পানির নিচে একটি খুটিতে বস্তাবন্দি করে রাখে। গত কয়েক দিন সেলু মেশিন দিয়ে বিলের পানি সেচের জন্য তুলে নিলে খুটিতে বাধা কঙ্গাল দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে কঙ্গাল উদ্ধার করে। 

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, কঙ্গালটি নিখোঁজ নারীর বলে তারা ধারনা করছেন। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি