১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন

শুদ্ধ সংস্কৃতি চর্চায় জাতি উন্নত হয়

এস. এম শহীদ, মধুপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।

বুধবার (০৮ মে) মধুপুর ক্লাবের তৃতীয় তলায় চারুশীলন কার্যালয়ে মধুপুর সাংস্কৃতিক জোট এ আলোচনার আয়োজন করে।

আলোচনা সভার শুরুতে বিখ্যাত কন্ঠশিল্পী সুবীর নন্দীর প্রয়াণে শোক প্রস্তাব আনা হয়। প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জোটের আহবায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টু এতে সভাপতিত্ব করেন। 

এস. এম শহীদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও নজরুল একাডেমী মধুপুর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, মধুপুর লালন সংঘের সভাপতি ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মধুপুর শাখার সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ঝংকার নৃত্য একাডেমীর পরিচালক সাইফুল ইসলাম ও  আবু কাওসার খোকন। 

বক্তাগণ বলেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি জাতি উন্নত জাতিতে পরিণত হয়। রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম জাতিকে উন্নত করার দিশা দেখায়। তাই আমাদেরকে আরও উন্নত জাতিতে পরিণত হয়ে বিশ্বের দরবারে স্থান পেতে তাঁর শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা আমাদের পাথেয়।

ছবি- টাঙ্গাইলের মধুপুর সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর আলোচনা সভা। -টাঙ্গাইল২৪.কম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি