০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-৫ (সদর)

মহাজোটের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

সকল জল্পনা-কল্পনা শেষে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিউল্লাহ আল মুনিরের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী ও মহাজোটনেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন।

এর আগে প্রতীক বরাদ্দের সময় মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিউল্লাহ আল মুনিরকে লাঙ্গল প্রতীকের চিঠি দেয়া হয়। বর্তমান সংসদের এমপি জেলা আ’লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন দলের হাইকমান্ডে দৌঁড়ঝাপ শুরু করেন। পরে নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের একেবারে শেষ মুহুর্তে জেলা আ’লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার দলীয় চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। প্রতীক বরাদ্দ পেয়ে মহাজোটের উভয় প্রার্থীই পৃথকভাবে স্ব স্ব দলীয় প্রতীত নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার বিকাল ৫টায় কয়েকটি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শফিউল্লাহ আল মুনিরের নাম ঘোষণা করেন। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে বৃহত্তর ঐক্যের স্বার্থে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এ ঘোষণার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা উৎফুল্ল।

উল্লেখ্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনের অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন, বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), আবুল কাশেম (সিংহ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু তাহের (আম), বিএনএফ প্রার্থী শামীম আল মামুন (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার ছানোয়ার হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (বটগাছ)।

আগামি ৩০ ডিসেম্বর টাঙ্গাইল-৫ (সদর) আসনের তিন লাখ ৮০ হাজার ২৩৫জন ভোটার ১২৭কেন্দ্রের ৭৬৩টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি