১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মার্কেটে চাঁদাবাজি বন্ধের দাবীতে কালিহাতীতে দোকান ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন শপিংমল, টেলিকম, প্রাইভেট ক্লিনিক, ফার্মেসি, ফ্রিজ-টেলিভিশনের শোরুম, বস্ত্র বিপণীসহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু করে কালিহাতী থানায় গিয়ে মিলিত হয়।

পরে কালিহাতী থানার ওসি সওগাতুল আলম চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের সাথে বসে আলোচনার মাধ্যমে তাদের সকল সমস্যা নিরসনে আইনী সহায়তার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মিছিল বন্ধ করে স্ব স্ব ব্যবস্যায়ী প্রতিষ্ঠানে ফিরে যায়।

এসময় কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম বুলেট, নিরাময় জেনারেল প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াদুদ তৌহিদ, নাজনীন শপিং মলের সানোয়ার বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী সানোয়ার হোসেন, মাহিম ফ্যাশনের সত্ত্বাধিকারী মহিম সিদ্দিকী ও যমুনা ওয়েস্টার্ন শোরুমের সত্ত্বাধিকারী মিজানুর রহমান মজনু সহ কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির সকল ব্যবস্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কালিহাতী বাসষ্ট্যান্ড সিএনজি শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদের ছেলে একাধিক মামলার আসামি সাগর তার বাহিনী নিয়ে নাজনীন শপিং মলের সানোয়ার বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী সানোয়ার হোসেনের ছোট ভাই কালাম গার্মেন্টসে গিয়ে সত্ত্বাধিকারী কালামের নিকট চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সাগর বাহিনী কালামের দোকানে ও কালামের উপর হামলা চালায়। এ ঘটনায় তিন জন আহত হয়। পরে আশে পাশের দোকান ব্যবসায়ীরা এগিয়ে আসলে সাগর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবস্যায়ীরা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিক্ষোভ মিছিলে ব্যবস্যায়ীরা চাঁদাবাজ সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি