১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেলিম সভাপতি, মোহসিন সম্পাদক 

ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সংশোধিত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

জামালপুরের কৃতি সন্তান সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ কে সভাপতি এবং ময়মনসিংহের কৃতি সন্তান টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) মোহসিন কে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলস্থ ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক করা হয়েছে।

ময়মনসিংহ আঞ্চলিক সমিতির প্রাক্তন সভাপতি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরীফুল হক এর বদলীজনিত কারণে ১ মে বুধবার সন্ধ্যায় সমিতির সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী সকলের সর্বসম্মতিক্রমে উপোরক্ত দুজনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়। 

এছাড়া সমিতির প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক (২) কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার বদলী হওয়ায় ময়মনসিংহের কৃতি সন্তান টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়, দপ্তর সম্পাদক মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল ইসলাম, সদস্য সদর পুলিশ ফাড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মুহাম্মদ আহাদ আল মুঈন, সমাজ কল্যাণ সম্পাদক টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট্ ইন্সট্রাক্টর কুঞ্জ বর্মন, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলাম, অর্থ সম্পাদক সাংবাদিক তনয় কুমার বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক শিক্ষার্থী শেখ মো. ঈমাম হোসেন লিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষার্থী মোহাম্মদ আলী, সদস্য মো. মঞ্জুরুল হক, মো. শাহজালাল, তাজুল ইসলাম, সুমিত রায়, রমজান আকন্দ, মো. সাইদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. শীবলু আহমেদ প্রমুখ। 

এছাড়া এসময় সমিতির অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় সমিতির ভবিষ্যত পরিকল্পনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভা শেষে নবাগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি