১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় শোক র‌্যালি, বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও দুপুরে পটল বাজারে আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আল-মুজাহিদী, শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু সহ শামসুল হকের আত্মীয়-স্বজনরা।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর শনিবার আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হক কালিহাতী উপজেলার কদিম হামজানি মরহুম মহির উদ্দীন আনছারী সাহেবের বাড়ীতে মারা যান। তিনি ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলায় দেউলি ইউনিয়নের মাইঠাইন গ্রামে। তিনি আওয়ামী লীগের প্রথম এবং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি