১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অভিনব কায়দায় প্রতারণা, নারী প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে প্রতারণা করে স্বর্ণালংকার চুরির অভিযোগে আর্জিনা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

চুরি করা স্বর্ণালংকার নিয়ে রোববার উপজেলার কালিয়ান বাজারে পৌঁছলে  প্রতারণার শিকার এক ব্যক্তি তাকে চিনে ফেলে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। 

এ সময় তার কাছ থেকে রতনপুর গ্রামের লাভলী বেগমের চুরি যাওয়া দেড় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওই প্রতারক আর্জিনা সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেরিখোলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। গ্রেফতারের পরপরই উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার ব্যাক্তিরা থানায় এসে ভিড় করেন। 

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে রতনপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। এ পর্যন্ত ওই নারী প্রতারকের বিরুদ্ধে থানায় আরো তিনটি লিখিত অভিযোগ হয়েছে। 

আর্জিনাকে চারদিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, আর্জিনা নিজেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়িতে গ্রাম্যকেন্দ্র করা হবে এবং ২০ সদস্যের কমিটির মধ্যে ওই বাড়ির চারজনকে চাকরি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এরপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে বাড়ি থেকে সরিয়ে বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে আর্জিনা অপকর্মের কথা স্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি