০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | | ২৯৭৩
, টাঙ্গাইল :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অšত্মত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার কাইল্যা গ্রামের কয়েক যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়।

এর সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অšত্মত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিলো।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি