০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ ইভটিজারকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২৭) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার মুলানফরি গ্রামের জবিরুল ইসলামের ছেলে রাসেল পারভেজ (২৩) ও একই জেলার তালেশ্বরগাঁও গ্রামের মোজারুল ইসলামের ছেলে রাশেদ হাসান (২২)। 

জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা চরপাড়া-পূর্বপাড়া রাস্তা সংলগ্ন লাল মিয়ার পোল্ট্রি খামারে শ্রমিকের কাজ করতো রাসেল ও রাশেদ। ওই রাস্তা দিয়ে শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াত করতো। এসময় রাসেল ও রাশেদ মিলে ছাত্রীদের ইভটিজিং করতো। এতে ছাত্রীদের অভিভাবকরা খামারের মালিক লাল মিয়াকে ইভটিজিংয়ের বিষয়টি অবহিত করলেও সে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে পুলিশ ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনায় রাসেল ও রাশেদকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। পরে আদালত তাদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, দণ্ডিত ওই দুই যুবক স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতো। এঘটনায় রাসেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও রাশেদকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি