১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসডিজি বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনিুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন  অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে টাঙ্গাইলের কালিহাতীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সকল ইউপি সচিব বৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি