১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্যামল-তিশাকে নিয়ে রিজুর জলতরঙ্গ

মোস্তফা কামাল নান্নু | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৬ আগস্ট ২০১৭ | | ১২৫৩
, টাঙ্গাইল :

বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্র নির্মানের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে ৮টি শাখায় পুরস্কার জিতে তাক লাগিয়ে দেওয়া টাঙ্গাইলের কৃতি সন্তান রিয়াজুল রিজু এবার নির্মান করলেন নাটক জলতরঙ্গ।

চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ আড়াই বছর নাটক নির্মাণ থেকে বিরত ছিলেন তিনি।

তার নির্মিত নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। নাটকটি রচনা করেছেন মেহেদী হাসান সজীব।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন সময় নারীরা হেয়, অপমান-অপদস্থ হয়ে থাকে। যার কারণে সেই নারীদের মধ্যে অনেকের পরবর্তী জীবন বিপর্যস্ত হয়ে যায়। সে রকমই একটি লোমহর্ষক গল্প নিয়ে নাটকের কাহিনি গড়ে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা।

স¤প্রতি টাঙ্গাইল ও মানিকগঞ্জের মাঝামাঝি লাউহাটিতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

শ্যামল মাওলা, তাসনুভা তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন বৈদ্ধ নাথ, রওশন আরা নিপা, মিহি আহসান, রোজ আফরোজ, মেহেদী আকাশসহ অনেকে। দৃকের পরিবেশনায় ও পিআর প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আর কে সরকার রকি, ক্যামেরায় তারেক বাবু, হেড অব প্রোডাকশন হিসেবে ছিলেন মামুন খান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি