০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

রবিবার দিনগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আউলিয়াবাদ বাজারের মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসে। 

সরেজমিনে গিয়ে পাহাড়াদার সমশেরের নিকট থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার দিনগত রাতেও পাহাড়াদার সমশেরসহ আরো ৩ জন পাহাড়াদার বাজার পাহাড়া দিচ্ছিলেন।  হঠাৎ আউলিয়াবাদ করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোয়াইর ব্রীজের কাছে ৬-৭ জন লোক দেখতে পেয়ে উপজেলার নাগবাড়ী মেলা থেকে লোকজন নেমেছে ভেবে সমশের এগিয়ে গেলে তাকে আক্রমন করে কোনকিছু না বলেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে মুখে টেপ মেরে হাত-পা বেঁধে ফেলে রাখে।

এর আগে একই কায়দায় বাকী ৩ জন পাহাড়াদার মেনুস, পিনা ও নেলসনকেও বেঁধে রাখে। পরে তাদের সবাইকে মাংসের দোকানের নিকট ফেলে রেখে মুখোশ পড়া ১৫-২০ জনের একটি দল কাপড়ের দোকানের দিকে এগিয়ে যায় এবং বলে তোরা যদি নড়াচড়া বা কথা বলিস তাহলে জানে মেরে ফেলবো বলে হুমকি দেয়। মুখ বেঁধে রাখার কারনে পাহাড়াদাররা কাউকে ডাকাডাকি করতে পারেনি। পরে সমশেরের হাতের বাঁধন কিছুটা আগলা হলে বাঁধন খুলে বাজারের পাশে মসজিদে গিয়ে মাইকে লোকজন ডাকাডাকি করে সমশের। তার ডাকে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা।

পরে লোকজন বাজারে এসে মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে দেখতে পায় দোকানগুলোর শাড়ি কাপড়, থ্রী পিচ, লুঙ্গিসহ দামী সকল মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়, তাদের ৪টি দোকান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে বাজার বনিক সমিতির সভাপতি লাল মিয়া ও সাধারন সম্পাদক শেখ শাজাহান বলেন, কে বা কাহারা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে সেটি জানিনা। তবে ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক প্রশাসনের মাধ্যমে তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি এবং দোকান মালিকদের মালামাল উদ্ধার করার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি