০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর। ঘটনাস্থলেই তারা দুই জন নিহত হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)। 

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলো। ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সস’র একটি নম্বর বিহীন ট্রাক গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা দুই বন্ধু নিহত হয়। ভূয়াপুর ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আ: রাজ্জাক ঘটনা সত্যতা শিকার করে বলেন, এ দূর্ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি