০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় ট্রাক উল্টে চার জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০জন।

সোমবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান,  গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা সিলেটের হবিগঞ্জগামী একটি ট্রাক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। ট্রাকের প্রায় ৩৫-৪০জন শ্রমিক আহত হয়। গুরুতরদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজনের অবস্থা আশংঙ্কাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে ধারনা করছে পুলিশ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি