১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ধল্যা-বিলপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানির প্রবল চাপে ধল্যা-বিলপাড়া অভ্যন্তরীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ১৫ গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী বাসাইল উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার দুপুরের দিকে সড়কটির আদাবড়ি পশ্চিমপাড়া নামক স্থানে এই ভাঙনের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাতের মধ্যে সড়কটির ৭০-৮০ ফুট ভেঙ্গে যায় বলে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান তালুকদার বকুল জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ধল্যা-বিলপাড়ার সড়ক দিয়ে বাসাইল উপজেলার সাথে মির্জাপুরের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। এছাড়া প্রতিদিন আদাবাড়ি, ভাতকৃড়া, গ্রামনাহালী, বিলপাড়া, ছাওয়ালীসহ অন্তত ১৫ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে উপজেলা সদরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে থাকে। কিন্ত বন্যার পানির প্রবল স্রোতে সড়কের ওই অংশে ভেঙে যাওয়ার ফলে বিপাকে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে বিকল্প হিসেবে ওই গ্রাম গুলোর মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় পারপার হচ্ছে।

জানা গেছে, গত তিনমাস পূর্বে সড়কটি স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সংস্কার করে। নির্মাণ কাজের মান নিয়েও এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। সড়কটির কয়েকটি স্থানে পানি চলাচলের জায়গা থাকলেও সেখানে নতুন বাড়ি-ঘর নির্মাণ করায় পানি প্রবেশের পথগুলো বন্ধ হয়ে গেছে। তাছাড়া যেখানে রাস্তাটি ভেঙে গেছে সেখানে একটি কালভার্ট ছিলো। রাস্তা সংস্কারের সময় স্থানীয় কিছু লোকজন কালভার্টের মুখ আটকে দেয়। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বন্যার পানি প্রবেশের সব মুখ বন্ধ হয়ে পড়ায় পানির প্রবল চাপে সড়কের আদাবাড়ি পশ্চিমপাড়া ওই অংশ পানির স্রোতে ভেঙ্গে যায়। রাতের মধ্যে ওই এলাকা সম্পূর্ণ প্লাাবিত হয়ে পড়ে। এদিকে পানির প্রবল স্রোতে আদাবাড়ি কবরস্থানের দেয়ালও হুমকির মধ্যে পড়েছে বলেও জানা গেছে।

মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, পানি প্রবাহের পথগুলো স্থানীয় লোকজন বাড়িঘর নির্মাণ করে বন্ধ করে দিয়েছে। তাছাড়া কালভার্টের মুখও স্থানীয়রা বন্ধ করে দেয়ায় পানির প্রবল চাপে রাস্তাটি ভেঙে গেছে। তাছাড়া সড়কটি নির্মাণ কাজ ছিলো অত্যন্ত নিম্নমানের বলে তিনি অভিযোগ করেন।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্মাণ কাজ নিম্নমানের কথা অস্বীকার করে বলেন, বর্ষার পানির চাপের সাথে কাজের নিম্নমানের কোন সম্পর্ক নেই। দ্রুত সময়ের মধ্যে ভাঙন এলাকায় লোক পাঠানো হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি