০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে চেয়ারম্যান - মেম্বার গ্রুপের সংঘর্ষ, আটক ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতীতে মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোহরাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিনের কর্মী হাবিউল্লাহ হাবু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর আহত ইউপি চেয়ারম্যান ছোরহাব আলীকে কালিহাতী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। রোববার সকালে আবার দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায়  এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া বাজারসহ  বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদার করেছে । এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন, ইউসুফ আলী, আনসার আলী ও মিজানুর রহমান।

জানা যায় বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া গ্রামের ইদ্রিস আলীর বিবাহিত মেয়ে না বলে স্বামীর বাড়ি থেকে চলে যায় মামির বাড়িতে এ ঘটনায় ওই মেয়েটির নোনদের স্বামী সেন্টু থানায় সাধারণ ডায়েরি করে।

পরে ওই মেয়েকে চেয়ারম্যান ছোরহাব আলীর ভাতিজা খোকা উদ্ধার করে মেয়ের বাবাকে বুঝিয়ে দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে সেন্টু ও খোকার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা  সালিশের সিদ্ধান্তের মধ্যে শনিবার রাতে চেয়ারম্যান ছোরহাব আলী ও ইউপি সদস্য জয়নুদ্দিন কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান সোরহাব আলী ও জয়নুদ্দিনের কর্মী হাবিবুল্লাহ হাবু আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোরহাব আলীর ছেলে মাসুদ রানা ১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ও ৩ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরবাসিন্দা ইউনিয়নে কস্তুরীপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি