১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-দিপু মনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, অর্থ উপার্জন প্রদ্ধতির কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এই মুহুর্তে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের কোন চিন্তা সরকারের নেই।

বুধবার টাঙ্গাইলের মির্জাপুরের সরকারি এস. কে পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকারী বই শিক্ষার্থীদের হাতে পাওয়ার পর শিক্ষক সমিতির মাধ্যমে নিন্মমানের গাইড বই কিনতে বাধ্য করার বিষয়টি প্রমানিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। 
 
পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ভারতেশ্বরী হোমসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি